দেশে অতীতেও জ্বালানি বা বিদ্যুৎ নিয়ে কোনো সংকট ছিলো না এবং বর্তমানেও নেই বলে আশ্বস্ত করেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, জ্বালানি ও বিদ্যুৎ নিয়ে যেটুকু উদ্বেগ-উৎকণ্ঠা মানুষের মধ্যে কাজ করছে, তা দ্রুতই কেটে যাবে। দেশে বর্তমানে কোনো ঘাটতি নেই
তিনি জানান যে, সরকার জ্বালানি বা বিদ্যুতের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করছে না।
প্রতিমন্ত্রী জানান, বর্তমানে ভারত থেকে গড়ে প্রতি মাসে ১৫ হাজার টন জ্বালানি বাংলাদেশে আসছে। আমদানির এই পরিমাণ আরও বাড়ানোর জন্য ভারত সরকারকে অনুরোধ করা হয়েছে।
মধ্যপ্রাচ্যের বর্তমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যুদ্ধ যদি দীর্ঘায়িতও হয়, তাতে আমাদের কোনো সমস্যা নেই। আগামী মে মাস পর্যন্ত স্বাভাবিকভাবে জ্বালানি ও বিদ্যুৎ খাত সচল রাখার সক্ষমতা আমাদের রয়েছে।
সচিবালয়ে অনুষ্ঠিত এই ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বাজারে অস্থিরতা বা গুজব দেখে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, সরকার পর্যাপ্ত মজুত ও সরবরাহ নিশ্চিত করতে কাজ করছে।