গড়েয়া মহিলা টেকনিক্যাল এন্ড বিএম কলেজের ৪ তলা ভবনের ভিত্তিপ্রস্থ উদ্বোধন করলেন: মির্জা ফখরুল

আপলোড সময় : ১০-০৩-২০২৬ ০৩:০৯:১৫ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৩-২০২৬ ০৩:০৯:১৫ অপরাহ্ন

রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ


গড়েয়া মহিলা টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট (বিএম) কলেজের ৪ তলা ভবনের ভিত্তি প্রস্তাব স্থাপনের উদ্বোধন করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


মঙ্গলবার (১০মার্চ) দুপুর ১টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি ৪ তলা ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।

এর আগে সকাল ১০টায় তিনি রহিমপুর ইউনিয়নে একটি ফ্যামিলি কাঠ বিতরণ  শুভ উদ্বোধন করেন। পরে সেখান থেকে গড়েয়া মহিলা টেকনিক্যাল বিএম কলেজে এসে ৪ তলা বহুতল ভবনের ভিত্তিপ্রস্ত উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নারী শিক্ষার উন্নয়ন ও নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে কারিগরি শিক্ষার প্রসার অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার মান উন্নয়নে শিক্ষক ও শিক্ষার্থীদের একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

এ সময় তিনি কৃষকদের উদ্দেশ্যে একই জমিতে একসঙ্গে একই জাতের ফসল চাষ না করার পরামর্শ দেন। তিনি বলেন, বৈচিত্র্যপূর্ণ চাষাবাদ করলে উৎপাদন বৃদ্ধি পায় এবং কৃষকরা বেশি লাভবান হন।

অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com