​পাকিস্তানের বিপক্ষে টাইগার একাদশে চমক, দেখুন জায়গা পেল কারা

আপলোড সময় : ১১-০৩-২০২৬ ০২:৫৯:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৩-২০২৬ ০২:৫৯:২৫ অপরাহ্ন


বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ১ বিশেষজ্ঞ স্পিনারের সাথে ৩ পেসার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ।

বাংলাদেশের একাদশে আছেন আফিফ হোসেন ধ্রুব, লিটন দাসরা। সব ঠিক থাকলে মিডল অর্ডারে পাঁচ নম্বরে খেলবেন লিটন। দলের কথা ভেবে সাতে খেলবেন মেহেদী হাসান মিরাজ। ছয়ে রয়েছেন আফিফ। বোলিং ইউনিটে রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমানের সাথে রয়েছেন নাহিদ রানা। ৩ পেসারের সাথে ১ স্পিনার।

পাকিস্তানের প্রথম তিন ব্যাটার অভিষিক্ত, সাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত এবং শ্যামল হুসাইন। সাথে রয়েছেন বিপিএল মাতানো ফাহিম আশরাফও। সালমান আলী আঘা, মোহাম্মদ রিজওয়ানরা ধরবেন মিডল অর্ডারের হাল

১১ মার্চ মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর সোয়া ২টায় মাঠে গড়াচ্ছে বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ।



বাংলাদেশ : সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান।

পাকিস্তান : সাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত, শ্যামল হুসাইন, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আলী আঘা, হুসাইন তালাত, আবদুল সামাদ, ফাহিম আশরাফ, শাহীন শাহ আফ্রিদি (অধিনায়ক), মোহাম্মদ ওয়াসিম, আবরার আহমেদ।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com