জয়পুরহাট প্রতিনিধি মিশিকুল মন্ডল
জয়পুরহাটের কালাই উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাধারণ মানুষের মুখে মুখে এখন একটিই নাম—মওদুদ আলম। কালাই উপজেলার তৃণমূল রাজনীতি থেকে উঠে আসা এই নেতাকে আগামীতে উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চায় স্থানীয় জনসাধারণ ও রাজনৈতিক কর্মীবৃন্দ।
মওদুদ আলম কালাই উপজেলার রাজনীতিতে দীর্ঘদিনের পরীক্ষিত ও পরিচিত মুখ। তিনি কালাই উপজেলা ছাত্রদলের সাবেক সফল সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেছেন অত্যন্ত দক্ষতার সাথে। বর্তমানে তিনি কালাই উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তৃনমূলের নেতাকর্মীদের সুসংগঠিত রাখতে অগ্রণী ভূমিকা পালন করছেন।
স্থানীয় বাসিন্দাদের মতে, মওদুদ আলম একজন সৎ, সাহসী এবং জনবান্ধব নেতা। এলাকার সাধারণ মানুষের সুখে-দুঃখে তিনি সব সময় পাশে দাঁড়িয়েছেন। কালাই উপজেলাবাসী বিশ্বাস করে, সঠিক ও সৎ নেতৃত্ব থাকলে একটি উপজেলাকে আধুনিক ও সমৃদ্ধ হিসেবে গড়ে তোলা সম্ভব।
এলাকার সাধারণ মানুষ ও সমর্থকদের প্রত্যাশা, মওদুদ আলম যদি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন, তবে কালাই উপজেলা হবে বাংলাদেশের মধ্যে একটি উজ্জ্বল ও ‘মডেল’ উপজেলা। তার সাহসী অবস্থান ও মানুষের প্রতি দায়বদ্ধতা কালাইয়ের উন্নয়নে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন উপজেলার সচেতন মহল।
উপজেলার সাধারণ মানুষ মওদুদ আলমের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া চেয়েছেন। তারা প্রত্যাশা করছেন, আল্লাহ যেন তাকে মানুষের সেবা করার তৌফিক দান করেন এবং কালাইবাসীর স্বপ্ন পূরণে তাকে শক্তি প্রদান করেন।