ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাসে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। ইরাকি নিরাপত্তা সূত্রগুলো শনিবার (১৪ মার্চ) বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।
হামলার পর দূতাবাস ভবন থেকে ধোঁয়া উড়তে দেখা যায় বলে জানায় সূত্রগুলো। তবে এ ঘটনায় ক্ষয়ক্ষতির ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি।
এর আগে শুক্রবার দূতাবাসটি ইরাকের জন্য তাদের লেভেল-৪ নিরাপত্তা সতর্কতা আবারও নবায়ন করে।
এতে সতর্ক করে বলা হয়, ইরান এবং ইরান-সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীগুলো আগে মার্কিন নাগরিক, স্বার্থ ও অবকাঠামোর ওপর হামলা চালিয়েছে এবং তারা ভবিষ্যতেও এগুলোকে লক্ষ্যবস্তু করতে পারে।
বিশ্বের সবচেয়ে বড় মার্কিন কূটনৈতিক স্থাপনাগুলোর একটি এই বিশাল দূতাবাস কমপ্লেক্সটি অতীতে বহুবার ইরান-সমর্থিত মিলিশিয়াদের রকেট ও ড্রোন হামলার লক্ষ্যবস্তু হয়েছে।