​হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে প্রয়োজনে পাহারা দেবে যুক্তরাষ্ট্র

আপলোড সময় : ১৪-০৩-২০২৬ ১১:৪০:২১ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৪-০৩-২০২৬ ১১:৪০:২১ পূর্বাহ্ন



মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, প্রয়োজনে হরমুজ প্রণালি দিয়ে যাতায়াত করা জাহাজগুলো পাহাড়া দেবে যুক্তরাষ্ট্র। শুক্রবার ফক্স নিউজে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র আগামী সপ্তাহে ইরানে খুব শক্তিশালী হামলা চালাবে।

তেলের ট্যাংকারগুলো গুরুত্বপূর্ণ প্রণালি দিয়ে চলাচলে সাহায্য করার বিষয়ে জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘প্রয়োজন হলে আমরা তা করব। তবে আপনি জানেন, আশা করি পরিস্থিতি খুব ভালোভাবে এগোবে। আমরা দেখব কী হয়।’ তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।


সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন, যদি তেহরান হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে বাধা দেওয়া অব্যাহত রাখে, তাহলে ইরানের খারগ দ্বীপের তেল অবকাঠামোয় আক্রমণ করা হবে।


সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com