জাতীয় স্মৃতিসৌধে ৩ দিন প্রবেশ বন্ধ

আপলোড সময় : ১৪-০৩-২০২৬ ১২:০০:৫৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৩-২০২৬ ১২:০০:৫৮ অপরাহ্ন

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজের জন্য আগামী ২৩ থেকে ২৫ মার্চ পর্যন্ত স্মৃতিসৌধ অভ্যন্তরে সাধারণ দর্শনার্থীদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ থাকবে।

শুক্রবার (১৩ মার্চ) প্রকাশিত এক তথ্য বিবরণী থেকে এ তথ্য জানানো হয়েছে।

তথ্যবিবরণীতে বলা হয়েছে, মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদ্‌যাপন উপলক্ষে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য ২৩ থেকে ২৫ মার্চ পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে সাধারণ দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকবে

২৬ মার্চ ভোরে আমন্ত্রিত অতিথিরা শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় স্মৃতিসৌধ সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। জাতীয় স্মৃতিসৌধের পবিত্রতা ও সার্বিক সৌন্দর্য বজায় রাখার জন্য সবার সহযোগিতা কামনা করা হয়েছে।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com