​ঈদের দিন কারাবন্দিদের জন্য থাকছে বিশেষ খাবার

আপলোড সময় : ১৬-০৩-২০২৬ ১২:০২:২০ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৩-২০২৬ ১২:০২:২০ অপরাহ্ন


আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের কারাগারগুলোতে আটক বন্দিদের জন্য উন্নতমানের খাবার পরিবেশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বন্দিদের সকাল, দুপুর ও রাতে বিশেষ খাবার পরিবেশন করা হবে।

রবিবার (১৫ মার্চ) অতিরিক্ত কারা মহাপরিদর্শক মো. জাহাঙ্গীর কবিরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নির্ধারিত মেন্যু অনুযায়ী সকালে পায়েস বা সেমাই এবং মুড়ি পরিবেশন করা হবে।


দুপুরে সাদা ভাত, গরুর মাংস (ভিন্ন ধর্মাবলম্বীদের জন্য খাসির মাংস), মুরগির রোস্ট, পান ও সুপারিও সরবরাহ করা হবে। রাতের খাবারে সাদা ভাত, আলুর দম এবং রুইমাছ ভাজা রাখা হয়েছে।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com