টি-টোয়েন্টি বিশ্বকাপ ব্যর্থতার পর বাংলাদেশে এসে ওয়ানডে সিরিজ হারায় হতাশ পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। দলের এই ভরাডুবির পেছনে মূল কারণ হিসেবে তিনি মনে করছেন ভুল নির্বাচন প্রক্রিয়া। পাকিস্তানের নির্বাচকদের তাই কঠোর ভাষায় সমালোচনা করেছেন তিনি।
রোববার সিরিজ নির্ধারণী ম্যাচে রোমাঞ্চকর লড়াইয়ে পাকিস্তানকে ১১ রানে হারায় বাংলাদেশ। ২০১৫ সালে দুই দলের সর্বশেষ ওয়ানডে সিরিজেও জিতেছিল বাংলাদেশ, সেবার জয় এসেছিল ৩-০ ব্যবধানে।
এবার স্কোয়াডে অভিষেক না হওয়া ছয় ক্রিকেটারকে পাঠায় পাকিস্তান। প্রথম ম্যাচে অভিষেক হয় চারজনের, সিরিজ নির্ধারণী ম্যাচে আরও দুজনের। অভিজ্ঞ বাবর আজম ও সাইম আইয়ুবদের রাখা হয়নি দলে। ফখর জামান ছিলেন না চোটের কারণে।
বাবরদের বদলে নিয়ে আসা খেলোয়াড়দের ভেতর কেবল মাজ সাদাকাত কিছুটা ঝলক দেখান। বাকিরা আন্তর্জাতিক ক্রিকেটের জন্য তৈরি কি না, সেই প্রশ্ন ওঠে।