​ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্টশিট হেফাজতে নেওয়ার নির্দেশ

আপলোড সময় : ১৬-০৩-২০২৬ ০৩:২২:২০ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৩-২০২৬ ০৩:২২:২০ অপরাহ্ন



ময়মনসিংহ-৬ ফুলবাড়িয়া আসনের ব্যালট পেপার ও রেজাল্টশিট সংরক্ষণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এছাড়া বিবাদীদের প্রতি নোটিশ ইস্যু করেছে আদালত।


ভোটের ফল চ্যালেঞ্জ করে ওই আসনের বিএপির প্রার্থী মো. আখতারুল আলমের আবেদন শুনানির জন্য গ্রহণ করে সোমবার (১৬ মার্চ) বিচারপতি মোহাম্মদ আলীর একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট লক্ষ্মণ বিশ্বাস ও অ্যাডভোকলট মো. শামীম দর্জি।

ময়মনসিংহ-৬ ফুলবাড়িয়া আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী কামরুল হাসান মিলন।

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনি অনিয়মের বিরুদ্ধে ‘নির্বাচনি’ আবেদনপত্র শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনি ট্রাইব্যুনাল গঠন করা হয়।


সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com