ঈদ আনন্দে শতাধিক পরিবারের পাশে ‘অভিলাষ’

আপলোড সময় : ১৭-০৩-২০২৬ ০৬:৪৩:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৩-২০২৬ ০৬:৪৩:১৭ অপরাহ্ন
মো: মিশিকুল মন্ডল জয়পুরহাট প্রতিনিধি: পবিত্র ঈদকে সামনে রেখে জয়পুরহাটের কালাই উপজেলায় শতাধিক অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে সেবামূলক সংগঠন ‘অভিলাষ’। বৃহস্পতিবার (১৭ মার্চ) উপজেলার প্রায় ১৩টি গ্রামে দিনব্যাপী এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংগঠনটির সদস্যরা সরাসরি বাড়ি বাড়ি গিয়ে সুবিধাবঞ্চিত পরিবারের হাতে ঈদ উপহার পৌঁছে দেন। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল লাচ্চা সেমাই (৫০০ গ্রাম), চিনি (৫০০ গ্রাম), গুঁড়া দুধ (২ প্যাকেট), আটা (১ প্যাকেট) এবং পরিমাণমতো বাদাম ও কিশমিশ। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, “আমাদের সামান্য উদ্যোগই পারে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে। সকল মুসলিম একে অপরের ভাই—এই বিশ্বাস থেকেই আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।” উল্লেখ্য, ‘অভিলাষ’ একটি অরাজনৈতিক ও সেবামূলক সংগঠন, যা ২০২২ সালের ২৮ মে কালাই ময়েন উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার শুরু থেকেই সংগঠনটি শিক্ষা, স্বাস্থ্যসেবা ও দারিদ্র্য বিমোচনে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনটির যাত্রা শুরু হয় শিক্ষার্থীদের নিজস্ব সঞ্চয়—টিফিনের টাকা ও পকেট খরচ থেকে। নানা প্রতিকূলতা সত্ত্বেও তারা মানবিক কাজ চালিয়ে যাচ্ছে। তাদের বিশ্বাস, ছোট ছোট উদ্যোগই একদিন বড় পরিবর্তনের পথ দেখাবে। অভিলাষের সদস্যরা সমাজের সকল শ্রেণির মানুষের সহযোগিতা কামনা করে বলেন, তরুণ প্রজন্মকে উৎসাহ ও সমর্থন দিলে তারা ভবিষ্যতে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। সংগঠনটির মতে, একতা ও মানবিকতার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। ‘অভিলাষ’ শুধু একটি সংগঠন নয়, বরং এটি মানবতার এক প্রতিচ্ছবি—যা একদিন বৃহত্তর সমাজে ভালোবাসা ও সহমর্মিতার বার্তা ছড়িয়ে দেবে।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com