নিজস্ব প্রতিবেদক
ঢাকার মগবাজারে ইকবাল হোসেন নামের একজন সংবাদকর্মীর ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় গুরুতর আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি।
ইকবাল হোসেন কদর টিভি নামে একটি আইপি টিভির ডিজিটাল রিপোর্টার।
হাতিরঝিল থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার ইফতারের পরে মগবাজারের রাজ্জাক প্লাজায় অবস্থিত কদর টিভির অফিসে প্রবেশ করতে গেলে স্থানীয় আওয়ামী লীগ কর্মী ও মাদক ব্যবসায়ী
দেলোয়ার হোসেন দেলু, আলমগীর হোসেন ও জাহাঙ্গীর হোসেনের নির্দেশে আলমগিরের ছেলে আলিমের নেতৃত্বে জাহিদ ও মেহেদীসহ ৮/১০ জন অজ্ঞাত ব্যক্তি ইকবালের ওপর আক্রমণ করে।
এ সময় তার মাথা, বুক সহ শরীরের বিভিন্ন স্থান জখম হয়।
গণমাধ্যমকর্মীর ওপর হামলার ঘটনায় মামলা গ্রহণের প্রক্রিয়া চলমান আছে বলে জানিয়েছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা।
মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে
প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে।
ইন্টারনাল ইনজুরি থাকায় ইকবাল হোসেনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে বলে জানান মুগদা মেডিকেল
কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নিলুফা ইয়াসমিন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. রাকিব উল হাসান বলেন, ইকবাল হোসেনের মাথা ও বুকে ভাড়ি ও ধারালো বস্তুর
আঘাতের চিহ্ন রয়েছে। আঘাতে তার দাত পড়ে গেছে ও কানের শ্রবণশক্তি নষ্ট হয়েছে।
ভুক্তভোগী ইকবাল হোসেন জানান, সংবাদ সংগ্রহের কাজ শেষ করে তিনি যখন অফিসে প্রবেশ করতে লিফটে ওঠেন, তখন হামলাকারীরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী লিফটে উঠে উপর্যুপরি মারতে থাকেন এবং টেনে-হিচড়ে ভবনের ছাদে নিয়ে যাওয়ার চেষ্টা করেন মেরে ফেলার জন্য। প্রাণরক্ষায় দৌড়ে পালানোর চেষ্টা করলে আরো সন্ত্রাসীদের ডেকে এনে ছুড়ি দিয়ে আক্রমণ করে।