দেশে ও প্রবাসে সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক মিশিকুল মন্ডল

আপলোড সময় : ২০-০৩-২০২৬ ১০:৩৪:০২ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৩-২০২৬ ১০:৩৪:০২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদন : দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মুসলিম উম্মাহর জন্য আনন্দের বার্তা নিয়ে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। এই পবিত্র আনন্দঘন মুহূর্তে দেশে ও প্রবাসে অবস্থানরত সকল মুসলিম ভাই ও বোনদেরকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও 'ঈদ মোবারক' জানিয়েছেন সাংবাদিক মো: মিশিকুল মন্ডল। জাতীয় দৈনিক ভোরের আওয়াজ পত্রিকার সাংবাদিক এবং কালাই মডেল প্রেসক্লাবের প্রচার সম্পাদক মো: মিশিকুল মন্ডল বলেন, "দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ আমাদের মাঝে সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করে। হিংসা-বিদ্বেষ ভুলে একে অপরের সাথে খুশির আনন্দ ভাগ করে নেওয়ার নামই ঈদ।" তিনি আরও বলেন, "আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশের মানুষ এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রবাসী ভাই-বোনদের জানাই ঈদের প্রাণঢালা শুভেচ্ছা। আপনারা যে যেখানেই আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। পবিত্র এই দিনে মহান আল্লাহর কাছে প্রার্থনা করি— পৃথিবী যেন শান্তিময় হয় এবং আমাদের সবার জীবন অনাবিল সুখে ভরে ওঠে।" পরিশেষে তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে এবং ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে পবিত্র ঈদ উদযাপনের আহ্বান জানান। ঈদ মোবারক।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com