"
নওগাঁর মহাদেবপুর থেকে (ভ্রাম্যমান প্রতিনিধি) মোঃ আকতার হোসেন।
২০ মার্চ ২০২৬ তারিখ নওগাঁর মহাদেবপুর থানা পুলিশ বেলা দুপুর ১টা ১০ মিনিটের সময় মহাদেবপুর থানাধীন চাঁন্দাস ইউপির বাগডোব মধ্যপাড়া গ্রামের মহাদেবপুর থেকে বাগডোব গামী পাকা রাস্তায় ব্রিজের পূর্ব দক্ষিণ মাথায় নিষিদ্ধ মরণ নাশক ট্যাপেন্ডাডল ট্যাবলেট সহ অবস্থান কালে মোঃ সাঈদ হোসেন (২৪), পিতা- মোঃ আফজাল হোসেন সাং- চন্দন নগর বেগুনবাড়ি , থানা- মহাদেবপুর, জেলা- নওগাঁকে থামাইলে তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় তার দেহ তল্লাশি করিয়া সর্বমোট ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেন। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
অপর এক অভিযানে মহাদেবপুর থানার ১০ নং ভীমপুর ইউনিয়নের চৌমাছিয়া গ্রামের রুবেল পাহান (২৫) পিতা- বীরেন পাহান ও উজ্জ্বল পাহান (১৮) পিতা -ধীরেন পাহান উভয় সাং-চৌমাছিয়া থানা- মহাদেবপুর জেলা -নওগাঁ গনকে মাদক সেবনরত অবস্থায় পাইয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব, মো:আরিফুজ্জামান দুইজন মাদকসেবি কে ১৫ দিন করে ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান করেন । মহাদেবপুর কে মাদক মুক্ত করার লক্ষ্যে পুলিশের পাশাপাশি সকল কে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।