মোঃ লিখন ইসলাম (নীলফামারী
প্রতিনিধি)
ঈদে আনন্দ ভাগাভাগি করতে গ্রামে আসা এবং গ্রামে বসবাসকারী নীলফামারী -১ আসন, ডোমার - ডিমলার সর্বস্তরের সকলকে এমপি অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার বিশেষ পরামর্শ দিয়েছেন তিনি তার ভেরিফাই ফেসবুক পেজে এই পরামর্শ দেন যাহা নিম্নে হুবাহু তুলে ধরা হলো : প্রিয় নীলফামারী-১ আসনের ডোমার ও ডিমলাবাসী,
ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করতে গিয়ে আমরা অনেকেই ঈদের পরের দিন আত্মীয়-স্বজনের বাড়ি যাতায়াত করি। কিন্তু এই আনন্দঘন সময়ে অসতর্কতা থেকে সৃষ্টি হতে পারে যানজট, সড়ক দুর্ঘটনা, অপ্রীতিকর ঘটনা ও ভোগান্তি।
আমি সকলের প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি—
নিজে সতর্ক হোন, পরিবারকে সতর্ক রাখুন, এবং নিরাপদ চলাচল নিশ্চিত করুন।
কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ:
১. অপ্রয়োজনে অতিরিক্ত ভিড় ও ঝুঁকিপূর্ণ যাত্রা এড়িয়ে চলুন।
২. মোটরসাইকেল চালালে অবশ্যই হেলমেট ব্যবহার করুন, অতিরিক্ত যাত্রী বহন করবেন না।
৩. অপ্রাপ্তবয়স্কদের কোনোভাবেই যানবাহন চালাতে দেবেন না।
৪. ট্রাক, ভটভটি, নছিমন-করিমন বা অনিরাপদ যানবাহনে যাতায়াত থেকে বিরত থাকুন।
৫. চালকদের প্রতি অনুরোধ—অতিরিক্ত গতি, ওভারটেকিং ও অসচেতন ড্রাইভিং থেকে বিরত থাকুন।
৬. বাজার, সড়ক ও জনসমাগমস্থলে শৃঙ্খলা বজায় রাখুন।
৭. কোথাও কোনো বিশৃঙ্খলা বা জনভোগান্তির ঘটনা দেখলে দ্রুত প্রশাসনকে জানান।
ঈদের আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন সবাই নিরাপদে, স্বস্তিতে ও শান্তিপূর্ণভাবে আপনজনের কাছে পৌঁছাতে পারে।
আসুন, আমরা সবাই সচেতন হই, শৃঙ্খলা মেনে চলি এবং একটি নিরাপদ, সুন্দর ও দুর্ঘটনামুক্ত ঈদ-পরবর্তী পরিবেশ গড়ে তুলি।
সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা।
সতর্ক থাকুন, নিরাপদ থাকুন।