মোঃ লিখন ইসলাম (নীলফামারী প্রতিনিধি)
আজ ২২ মার্চ রোজ রবিবার ঈদুল ফিতরের পরবর্তী সময়ে কিশোরগঞ্জে আনন্দকে ভাগাভাগি করে নেওয়ার উদ্দেশ্যে নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ ইউনিয়নের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথীর আসন অলংকৃত করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীলফামারী জেলা শাখার সম্মানিত আমীর ও নীলফামারী -১ ( ডোমার - ডিমলা) আসনের এমপি অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীলফামারী জেলার শাখার সন্মানিত সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, আরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ আব্দুল মুনতাকিম (এমপি) নীলফামারী -৪ (কিশোরগঞ্জ সৈয়দপুর)। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শাখার সূরা ও কর্ম পরিষদ সদস্য প্রভাসক ছাদের হোসেন । উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কিশোরগঞ্জ উপজেলার সহকারী সেক্রেটারি ও কিশোরগঞ্জ ইউনিয়ন আমীর মাওলানা শিব্বির আহমেদ।