​গড়েয়ায় শিলাবৃষ্টিতে বিধ্বস্ত ঘর, মেলেনি সরকারি সহায়তা: খোলা আকাশের নিচে ৮৫ বছরের আম্বিয়া

আপলোড সময় : ২৭-০৩-২০২৬ ০১:৫৬:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৩-২০২৬ ০১:৫৬:৩০ অপরাহ্ন
​রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ গড়েয়াশ বয়সের ভারে নুয়ে পড়েছেন ৮৫ বছরের বৃদ্ধা আম্বিয়া বেগম। ঠাকুরগাঁও জেলার গড়েয়া ইউনিয়নের চোঙ্গা খাতা গ্রামের এই বাসিন্দার জীবন সায়াহ্নে এসেও কপালে জোটেনি একটু স্বস্তি। স্বামী নেই, নেই কোনো সন্তানও। অন্যের দ্বারে হাত পেতে যা পান, তা দিয়েই কোনোমতে চলে তাঁর জীবন। কিন্তু সাম্প্রতিক শিলাবৃষ্টি আম্বিয়া বেগমের শেষ আশ্রয়টুকুও কেড়ে নিয়েছে। শিলার আঘাতে তাঁর জরাজীর্ণ ঘরের টিনের চাল ফুটো হয়ে ঝাঁঝরা হয়ে গেছে। বর্তমানে বৃষ্টি আর রোদে মানবেতর জীবন যাপন করছেন এই নিঃসন্তান বিধবা। ​স্থানীয় সূত্রে জানা গেছে, আম্বিয়া বেগম দীর্ঘকাল ধরে ভিক্ষাবৃত্তি করে জীবন অতিবাহিত করছেন। নিজের থাকার মতো একটি ছোট ঘর থাকলেও গত কয়েকদিনের প্রবল শিলাবৃষ্টিতে টিনের চাল ফুটো হয়ে গেছে। সামান্য বৃষ্টি হলেই ঘরের ভেতর পানি জমে একাকার হয়ে যায়, ফলে নির্ঘুম রাত কাটাতে হয় তাঁকে। ​আক্ষেপ করে আম্বিয়া বেগম বলেন, "বাবা, আমার তো কেউ নেই। ঘরটা শিলাতে ফুটা হয়া গেছে, বৃষ্টি অইলে সারারাত বসে থাকতে হয়। মেম্বার-চেয়ারম্যানদের কাছে গিয়েছিলাম, কিন্তু কেউ আমার দিকে ফিরেও তাকালো না। জেলা প্রশাসকের কাছেও আবেদন পৌঁছায়নি। আমি এখন কার কাছে যাব?" ​এ বিষয়ে স্থানীয় মেম্বার ও চেয়ারম্যানের সাথে যোগাযোগ করা হলে তারা আশ্বাস দিলেও এখন পর্যন্ত কোনো আর্থিক সহযোগিতা বা অনুদান তাঁর হাতে পৌঁছায়নি। চোঙ্গা খাতা গ্রামের একজন অসহায় প্রবীণ নাগরিকের এমন দুরাবস্থা দেখে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা অবিলম্বে জেলা প্রশাসকের হস্তক্ষেপ ও আম্বিয়া বেগমের ঘর মেরামতের জন্য জরুরি সরকারি অনুদানের দাবি জানিয়েছেন। রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতা ০১৭৪০৮৬১০৮০

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com