দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমান ধারাবাহিকভাবেকাজ করে যাচ্ছেন-

আপলোড সময় : ২৮-০৩-২০২৬ ০৬:১৪:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৩-২০২৬ ০৬:১৪:০৮ অপরাহ্ন
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহীদ জিয়া গবেষণা পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে অদ্য বিকেল ৩ টায় ঢাকার বিজয় নগরস্হ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের কেন্দ্রীয় সহ সভাপতি লায়ন মহিউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক ছাএনেতা, জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও পদ্মা টেলিভিশন এন্ড মাল্টিমিডিয়া লিমিটেড এর চেয়ারম্যান মো: আনিসুর রহমান আনিস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মালেক তালুকদার,যুগ্ম সাধারণ সম্পাদক এমএ মুকিত খান জুয়েল, সহ-সভাপতি মাহফুজুর রহমান সবুজ,পদ্মা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও অপরাধ সময়ের সম্পাদক এস এম সাহাবুল ইসলাম সুমন,বরগুনা জেলা মহিলা দলনেত্রী ও জিয়া গবেষণা পরিষদের নেতা নীরু শামসুন্নাহার মিরা(মীরা খান), ঢাকা মহানগর নেতা শাহাবুদ্দিন নান্টু, বিএনপি নেতা আবদুল মালেক মিজি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আসাদুর রহমান, মুক্তিযোদ্বা প্রজন্ম নেতা মো: নুর আলম, অপরাধ সময় সাংবাদিক লোকমান হোসেন সেন্টু, সাংবাদিক রুমা আক্তার, মো:কবির হোসেন, মো: শাকুর প্রমুখ।প্রধান অতিথির বক্তব্য আনিসুর রহমান আনিস বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দেশের মাটি ও মানুষের জন্য রাজনীতি করে গেছেন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমান ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন। জাতি শহীদ জিয়ার অবদান চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। এর আগে দুপুর সাড়ে ১২ টায় মরহুম মাহবুব আলী খান স্মৃতি সংসদ (বহিঃবিশ্ব)এর প্রতিষ্ঠাতা সভাপতি ও জিয়া পরিবারের অন্যতম সদস্য আহমেদ সাদিক জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আনিসুর রহমান আনিসসহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের সাথে বিজয়নগরস্হ কমলকন্ঠ মিলনায়তনে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এ সময় শহীদ জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় ও মহানগর কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com