মোঃ জাকির খান টাঙ্গাইল।
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের ডোলভিটি গ্রামে জমি সংক্রান্ত বিরোধে আ*-হত হয়েছে ৩ জন । আহতরা বর্তমানে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন । আহতরা হলেন
ডোলভিটি গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে মোঃ আবু সাঈদ (৩৮ ) তার ভাই মোঃ সাইফুজ্জামান বিদ্যুৎ (৪০)
এবং বিদ্যুতের স্ত্রী জান্নাত আরা মুক্তি (২৫) ঘটনাটি ঘটেছে আজ ২৭ মার্চ ২০২৬ ইং তারিখে সকাল ১১,৩০ মি: সময়
ঘটনার বিবরণ থেকে জানা যায় আবু সাঈদ ও বিদ্যুৎ তারা তাদের জমিতে রোপণকৃত গাছের চারা পরিচর্যা করতে গেলে তাদের উপর অতর্কিত হামলা চালায়, একই গ্রামের প্রতিবেশী , মৃত আব্দুল খালেকের পুত্র মোঃ হুমায়ুন কবির (৩৬), তার ভাই জহুরুল ইসলাম (৫০), মোঃ আলী আকবর (৪০), মোঃ রুহুল আমিন (৪৫) এবং শাহিন মিয়া (৪১)
এ "ব্যাপারে ধনবাড়ী সংবাদকে" আবু সাঈদ ও বিদ্যুৎ বলেন জমিটি আমাদের ক্রয়-কৃত তাদের সাথে রেওয়াজ বদল করে নেয়া হয়েছে এবং এই জমি সর্বমোট ৩১ শতাংশ । আমরা চার শতাংশ ছেড়ে দিয়েছি, জমিতে মেহেগুনি গাছ রোপন করেছি অবশিষ্ট জমিতে ভুট্টা লাগানো হয়েছে । এ জমি নিয়ে আদালতে মামলা চলমান, এ বিষয়টি নিয়ে ইতিপূর্বে একাধিকবার সালিশ দরবার হয়েছে এমনকি সেনা ক্যাম্পে অভিযোগ দেয়া হয়েছিল, আমরা চাকরির করি সেই সুবাদে বাড়িতে না থাকায় এই সুযোগটি তারা গ্রহণ করে, আইন প্রয়োগ কারীর কাছে আমাদের আকল আবেদন তদন্ত-পূর্বক অভিযুক্তদের শাস্তি কামনা করছি