মোঃ জাকির খান টাঙ্গাইল।
সাফল্যের চাবি হাতে পেয়েছেন মোঃ সোহরাওয়ার্দী সাদ্দাম যুক্তরাজ্যের অনারেবল সোসাইটি অব লিংকন্স ইন থেকে ‘কল টু দ্য বার’ সম্পন্ন করে ব্যারিস্টার অ্যাট ল ডিগ্রি অর্জন করেছেন আলহামদুলিল্লাহ ।
জানা যায়, পঞ্চগড় জেলার সাতমেড়া ইউনিয়নের ডাংগাপাড়া গ্রামের বাসিন্দা সাদ্দাম ২৬ মার্চ আনুষ্ঠানিকভাবে এ স্বীকৃতি লাভ করেন। তার এই সাফল্যে পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে।
১৯৯৩ সালে জন্মগ্রহণকারী সাদ্দাম ডাংগাপাড়া গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মহির উদ্দিন ও গৃহিণী মোছাঃ সমেলা বেগমের সন্তান। শৈশব থেকেই তিনি মেধাবী ও অধ্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন এবং শিক্ষাজীবনের প্রতিটি ধাপে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন তিনি ।
তিনি ২০০৮ ইং সালে ডুবানুচী বরকতিয়া দাখিল মাদরাসা থেকে দাখিল এবং ২০১১ ইং সালে দুই পাড়া আলিম মাদরাসা থেকে জিপিএ–৫ পেয়ে আলিম পরীক্ষায় উত্তীর্ণ হন। পরবর্তীতে ২০১৫ ইং সালে বাংলাদেশ ইসলামি বিশ্ববিদ্যালয়, ঢাকা থেকে আইন বিষয়ে স্নাতক এবং ২০১৭ সালে সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়, ঢাকা থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
আইন পেশায় আত্মনিয়োগের লক্ষ্যে ২০১৮ সালে তিনি বাংলাদেশ বার কাউন্সিলের সদস্যপদ লাভ করেন এবং ঢাকা আইনজীবী সমিতির সদস্য হিসেবে কর্মরত ছিলেন। উচ্চশিক্ষার উদ্দেশ্যে ২০২২ ইং সালে যুক্তরাজ্যে পাড়ি জমান তিনি। সেখানে ২০২৩ ইং সালে লন্ডন সাউথ ব্যাংক ইউনিভার্সিটি থেকে ইন্টারন্যাশনাল কমার্শিয়াল ল বিষয়ে মেরিটসহ দ্বিতীয় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
বর্তমানে তিনি যুক্তরাজ্যের লন্ডনে একটি স্বনামধন্য বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন। তার এ অনন্য অর্জন নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে বিবেচিত হচ্ছে...
উল্লেখ্য "সোহরাওয়ার্দী সাদ্দাম" , ধনবাড়ী পূর্ব মিয়া পাড়ার মোঃ সবুজ মিয়ার কন্যা সৈয়দা মেহরিন্নেসার স্বামী, আমাদের জামাইবাবু, "ধনবাড়ী সংবাদের" পক্ষ থেকে দোয়া এবং শুভকামনা রইল, সোহরাওয়ার্দী সাদ্দামের জন্য