মাহফুজুর রহমান :
ঢাকা-১৩ আসনের বসিলা রোডের ডিভাইডার নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং স্থানীয় সংসদ সদস্য জনাব ববি হাজ্জাজ। আজ (রোববার) সকালে তিনি সংশ্লিষ্ট এলাকা পরিদর্শনে যান এবং চলমান উন্নয়ন কাজের খোঁজখবর নেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী কাজের গুণমান এবং অগ্রগতির বিষয়ে প্রকল্প কর্মকর্তাদের সাথে বিস্তারিত আলোচনা করেন। তিনি নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার ওপর গুরুত্বারোপ করেন যাতে দ্রুত জনভোগান্তি লাঘব হয় এবং সড়কটি নিরাপদ ও আধুনিক রূপ পায়।
নির্মাণ সামগ্রীর মান এবং প্রকৌশলগত সঠিকতা যাচাই। জনস্বার্থে এবং যানজট নিরসনে দ্রুততম সময়ে কাজ শেষ করার কড়া নির্দেশনা। ডিভাইডার স্থাপনের ফলে সড়কে বিশৃঙ্খলা হ্রাস এবং পথচারীদের পারাপারে শৃঙ্খলা ফিরিয়ে আনা।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে জনাব ববি হাজ্জাজ বলেন, ঢাকা ১৩ আসনকে একটি আধুনিক ও বাসযোগ্য এলাকা হিসাবে গড়ে তুলতে আমরা নিরলস কাজ করছি। বসিলা রোডের এই ডিভাইডার নির্মাণ সম্পন্ন হলে অত্র এলাকার সড়ক নিরাপত্তা বহুগুণ বৃদ্ধি পাবে। কাজের গুনগত মানের প্রশ্নে কোন আপোস করা হবে না।
এসময় স্থানীয় কাউন্সিলর, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রকৌশলীবৃন্দ প্রতিমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন।