ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল নিতে লাগবে 'ফুয়েল কার্ড'

আপলোড সময় : ২৯-০৩-২০২৬ ০৯:২৭:২৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০৩-২০২৬ ০৯:২৭:২৩ অপরাহ্ন
রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ জ্বালানি তেলের সরবরাহ ও বিতরণ ব্যবস্থায় শৃঙ্খলা আনতে ঠাকুরগাঁও জেলায় মোটরসাইকেলের জন্য ফুয়েল কার্ড বাধ্যতামূলক করার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন, ঠাকুরগাঁও। সাম্প্রতিক বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় জ্বালানি তেলের সুষ্ঠু বণ্টন নিশ্চিত ও জনদুর্ভোগ কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ঘোষণায় জানানো হয়, জেলার সব মোটরসাইকেল চালককে নির্ধারিত কাগজপত্র প্রদর্শন করে নিজ নিজ স্থায়ী ঠিকানার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, পুলিশ স্টেশন বা পৌরসভা থেকে ফুয়েল কার্ড সংগ্রহ করতে হবে। ফুয়েল কার্ড পেতে প্রয়োজন হবে মূল জাতীয় পরিচয়পত্র,মোটরসাইকেলর রেজিস্ট্রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স ও মোবাইল নম্বর। এছাড়া, অন্য জেলার বাসিন্দা যারা চাকরি বা অন্যান্য কারণে ঠাকুরগাঁওয়ে অবস্থান করছেন, তাদের জেলা প্রশাসকের কার্যালয় থেকে ফুয়েল কার্ড নিতে বলা হয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে, আগামী ০৪ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে সংশ্লিষ্টদের অবশ্যই ফুয়েল কার্ড সংগ্রহ করতে হবে। অন্যথায় ০৫ এপ্রিল ২০২৬ থেকে ঠাকুরগাঁও জেলার কোনো পেট্রোল পাম্পে মোটরসাইকেলের জন্য জ্বালানি তেল সরবরাহ করা হবে না। প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়, প্রাপ্ত জ্বালানি তেল কোনোভাবেই হস্তান্তর বা বিক্রয়যোগ্য নয়। নিয়ম ভঙ্গ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই সিদ্ধান্তে একদিকে যেমন জ্বালানি তেলের অপচয় ও কালোবাজারি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে, অন্যদিকে সাধারণ মানুষের ভোগান্তিও কমবে বলে মনে করছে সংশ্লিষ্টরা। রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতা ০১৭৪০৮৬১০৮০

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com