পুলিশ সুপারের নির্দেশে নওগাঁ জেলার মহাদেবপুরের মাতাজিহাট পুলিশ তদন্ত কেন্দ্র এলাকায় গ্রেফতার ৮""

আপলোড সময় : ৩০-০৩-২০২৬ ১১:০০:৫৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ৩০-০৩-২০২৬ ১১:০০:৫৭ পূর্বাহ্ন
নওগাঁর মহাদেবপুরের মাতাজি হাট থেকে (ভ্রাম্যমান প্রতিনিধি) মোঃ আকতার হোসেন। গতকাল ২৯ মার্চ ২০২৬ সন্ধ্যা সাড়ে সাতটায় মহাদেবপুর থানাধীন রাইগা ইউনিয়নের রাইগা উচ্চ বিদ্যালয় এলাকা, আমবাগান, দীঘির পাড় এবং শিয়ালী এলাকায় অতিরিক্ত পুলিশ সুপার মহাদেবপুর সার্কেল এবং অফিসার ইনচার্জ মহাদেবপুর থানা এর নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে ১। মোঃ সোহাগ (৩৩), পিতা মৃত ইসরাফিল গ্রাম আতুরা, ২। মোঃ রাইহান (৩০), পিতা মোঃ আব্দুল আলিম গ্রাম-দাউল করজবাড়ি, ৩। মোঃ রফিকুল ইসলাম (৩৩) পিতা কায়েস মন্ডল, গ্রাম- শিয়ালি, ৪। মোঃ মামুনুর রশিদ (৪২), পিতা মোঃ সাইদুর রহমান গ্রাম ভবানী নগর , ৫। দেবু (১৬), গ্রাম- আতুড়া, ৬। সুশান্ত (১৫), গ্রাম- আতুড়া, ৭। নীরব সেন(১৬), গ্রাম- আতুড়া, ৮। রফিকুল ইসলাম (৬০) দেরকে গাঁজা, ট্যাপেন্টাডল, বাংলা মদ সেবনরত অবস্থায় গ্রেপ্তার করা হয়, সেই সাথে মাদক সেবনের আস্তানা ধ্বংস করা হয় । গ্রেপ্তার কৃতদের তাৎক্ষণিক মোবাইল কোর্টে উপস্থাপন করা হলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মহাদেবপুর নওগাঁ মাদক সেবনের অপরাধে প্রথম চারজনকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেন । বয়স ও শারীরিক অবস্থা বিবেচনায় পরবর্তী ০৪ জনকে মুচলেকার মাধ্যমে অভিভাবকদের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com