প্রায় ৪ লক্ষ টাকা মূল্যের ১০৭ বোতল (৮০.২৫ লিটার) অবৈধ বিদেশী মদসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১, সিপিএসসি, গাজীপুর

আপলোড সময় : ৩১-০৩-২০২৬ ১২:৪৪:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-০৩-২০২৬ ১২:৪৪:০৮ অপরাহ্ন
                                                                                                                                                       


বিশেষ প্রতিনিধি (ক্রাইম) সুমন শাহ্ : 

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময় বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাবের সৃষ্টিকাল থেকে চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, বিপুল পরিমান অবৈধ অস্ত্র গোলাবারুদ উদ্ধার, মাদকদ্রব্য, ছিনতাইকারী, চোরাকারবারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করছে। এছাড়াও বিভিন্ন সময়ে সংগঠিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র‌্যাব জনগনের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। 

এরই ধারাবাহিকতায় গত ২৬ মার্চ ২০২৬ তারিখ আনুমানিক ১১.৩০ ঘটিকার সময় র‌্যাব-১, সিপিএসসি ক্যাম্প, গাজীপুর এর একটি আভিযানিক দল বিশ্বস্ত সোর্স, গোপন সংবাদ এবং র‌্যাব ফোর্সেস সদর দপ্তরের সহায়তায় জানতে পারে যে, নেত্রকোণা জেলা হতে ১টি পিকআপ (যার নম্বর ঢাকা-মেট্টো-ন-১৯-৯৩১৬) করে বিদেশী মদের বড় চালান নিয়ে গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন চন্দ্রা এলাকার দিকে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি গত ২৬ মার্চ ২০২৬ ইং তারিখ আনুমানিক ১২.৩০ ঘটিকায় গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন চন্দ্রা সাকিনস্থ চন্দ্রা টু ডাইনকিনি রোডের মাথায় (নাগড়ারডাল) শাহা প্লাজার সামনে পাকা রাস্তার উপরচেকপোষ্ট পরিচালনা করে আসামী যথাক্রমে ১। আশরাফুল আলম (২২)(চালক) পিতা-মোঃ লিটন মিয়া, সাং-চরশিহারী, থানা-ঈশ্বরগঞ্জ, জেলা-ময়মনসিংহ এবং ২। মোঃ শামীম মিয়া(২৪) পিতা-আব্দুর রশিদ, সাং-পাইকুড়া, পোষ্ট-বড়হিত, থানা-ঈশ্বরগঞ্জ, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করতঃ তাদের দখল হইতে সর্বমোট ১০৭ (একশত সাত) বোতল কথিত বিদেশী মদ (৮০.২৫ লিটার),  ২টি মোবাইল ফোন এবং ১টি পিকআপ উদ্ধার করা হয়। 

উদ্ধারকৃত আলামত এবং আটককৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্যে গাজীপুর জেলার কালিয়াকৈর থানায় হস্তান্তর করা হয়েছে।  


স্বাক্ষরিত/-* ইফতেখার আহমেদ ক্যাপ্টেন সিনিয়র সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত মিডিয়া অফিসার) অধিনায়কের পক্ষে।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com