সরকারি চাল পাচারের অভিযোগে ছাত্রদল নেতা কারাগারে

আপলোড সময় : ৩১-০৩-২০২৬ ০৫:৫২:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-০৩-২০২৬ ০৫:৫২:১৪ অপরাহ্ন



হবিগঞ্জের লাখাই উপজেলায় সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির (ওএমএস) চাল পাচারের অভিযোগে আটক জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক জাকারিয়া চৌধুরী রতনকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল সোমবার (৩০ মার্চ) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে পুলিশ।


গ্রেপ্তার জাকারিয়া চৌধুরী রতন লাখাই উপজেলার করাব গ্রামের মৃত কচির মিয়া চৌধুরীর ছেলে। তিনি করাব ইউনিয়নে ওএমএসের ডিলার হিসেবে দায়িত্বরত ছিলেন।

অভিযোগ রয়েছে, ডিলার হিসেবে নিয়োগ পাওয়ার পর থেকেই তিনি সরকারি চাল বিতরণে নানা অনিয়ম ও ‘নয়-ছয়’ করে আসছিলেন। এ নিয়ে স্থানীয় এলাকাবাসীর মধ্যে দীর্ঘদিন ধরে ক্ষোভ ও সমালোচনা বিরাজ করছিল। গত রোববার (২৯ মার্চ) বিকেলে রতন তিন বস্তা সরকারি চাল পাচারের উদ্দেশ্যে হবিগঞ্জ শহরে নিয়ে যাওয়ার সময় দায়িত্বরত সেনাবাহিনীর সদস্যদের হাতে নাতে ধরা পড়েন।

পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি আরো চাল সরিয়ে ফেলার কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওইদিন রাত ৮টার দিকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও ১৩ বস্তা পাচারকৃত চাল উদ্ধার করে সেনাবাহিনী। সব মিলিয়ে মোট ১৬ বস্তা সরকারি চাল উদ্ধারের পর রাতেই তাকে লাখাই থানায় হস্তান্তর করা হয়।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সরকারি চাল আত্মসাৎ ও পাচারের অভিযোগে আটক জাকারিয়া চৌধুরী রতনকে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জনস্বার্থে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় থাকবে বলেও তিনি জানান।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com