মেহেরপুরে দ্বিতীয় প্রেমিককের সাহায্যে প্রথম প্রেমিককে খুন করার চেষ্টা ।

আপলোড সময় : ৩১-০৩-২০২৬ ০৭:৩১:৫৪ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-০৩-২০২৬ ০৭:৩১:৫৪ অপরাহ্ন
এস কে সামিউল ইসলাম, মেহেরপুর প্রতিনিধি মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত তরুণ আল ইমরান (১৮) একই গ্রামের ইসমাইল হোসেনের ছেলে ও যাদুখালি স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তার গলায় প্রায় ১৫ থেকে ১৮টি সেলাই দেওয়া হয়েছে বলে জানা গেছে। আহত আল ইমরানের দাবি, প্রায় তিন বছর ধরে একই গ্রামের আদম আলীর মেয়ে রিয়ার (মেহেরপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী) সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। এরই মধ্যে প্রায় দেড় বছর আগে রিয়ার সঙ্গে একই গ্রামের মানিক হোসেনের ছেলে রাসেলের (একই কলেজের ছাত্র) সম্পর্ক গড়ে ওঠে। ইমরানের অভিযোগ, রিয়া একইসঙ্গে দুজনের সঙ্গে সম্পর্ক বজায় রাখছি । এদিকে বিষয়টি রিয়ার পরিবারে জানাজানি হলে আর্থিকভাবে দুর্বল হওয়ায় ইমরানকে বাদ দিয়ে রাসেলের সঙ্গে রিয়ার বিয়ে দিতে পরিবার আগ্রহী হয়ে ওঠে। এতে বাধা দিলে পরিকল্পিতভাবে রিয়া ও রাসেল মোবাইল ফোনে ডেকে ইমরানকে নির্জন স্থানে নিয়ে যায়। অভিযোগ রয়েছে, ইমরানের মোবাইলে থাকা কিছু ঘনিষ্ঠ ছবি কৌশলে মুছে ফেলার পর তাকে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরি দিয়ে আঘাত করা হয়। পরে আহত অবস্থায় তার হাত-পা বেঁধে বাড়িতে ফেলে রেখে পালিয়ে যায় তারা। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com