​বিমান হামলায় ইরানের প্রধান বিচারপতি নিহতের দাবি

আপলোড সময় : ০১-০৪-২০২৬ ০১:১৬:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৪-২০২৬ ০১:১৬:২৮ অপরাহ্ন



ইরানের রাজধানী তেহরানে চালানো বিমান হামলার একটিতে দেশটির প্রধান বিচারপতি গোলাম হোসেইন মোহসেনি এজেই নিহত হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে।

র্সবপ্রথম বিচারপতি গোলাম হোসেইনের মৃত্যুর দাবি করেছে আরবভিত্তিক টেলিভিশন চ্যানেল আল-হাদাথ।



চ্যানেলটির সূত্রের বরাতে বলা হয়েছে, তেহরানে হামলার ঘটনায় বিচার বিভাগের প্রধান মোহসেনি-এজেইর মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি ইরানের সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ কারণে সংবাদটি এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং বিষয়টি নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।



বিশ্লেষকদের মতে, চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে এমন খবর দ্রুত ছড়িয়ে পড়লেও সরকারি নিশ্চিতকরণ না আসা পর্যন্ত সতর্ক থাকা প্রয়োজন।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com