মোঃ লিখন ইসলাম (নীলফামারী প্রতিনিধি)
০৬ নাং নাউতারা ইউনিয়ন বাসির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে নাউতারা ইউনিয়ন বাসীর নিকট দোয়া চেয়েছেন প্রধান শিক্ষক মোঃ রেজাউল ইসলাম।
শিক্ষাবান্ধব, বেকারত্ব দূরীকরণ ও ন্যায় বিচার প্রতিষ্ঠার ও প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ০৬ নং নাউতারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রধান শিক্ষক মোঃ রেজাউল ইসলাম সকলের দোয়া প্রার্থী। তিনি চান তার সততা, দক্ষতা ও ন্যায় নিষ্ঠার মাধ্যমে সকল প্রকার অপরাধমুক্ত, সুখী, সমৃদ্ধশালী নাউতারা ইউনিয়নক উপহার দিতে। তিনি শালহাটি দ্বী-মূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও নাউতারা ইউনিয়ন বিএনপির সভাপতি।
ছাত্র জীবন থেকে তার অদম্য মেধা ও সামাজিক কাজের মাধ্যম সমাজে তার ব্যাপক সুখ্যাতি ছড়িয়ে আছে। তিনি চান ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হইলে সকল জনগণকে তার সেবা জনকল্যাণমূলক কাজের মাধ্যমে গোটা নাউতারা ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রুপান্তরিত করিতে।