""
নওগাঁর পত্নীতলা থেকে (ভ্রাম্যমান প্রতিনিধি) মোঃ আকতার হোসেন।
৪ এপ্রিল ২৬ শনিবার বিকেলে নওগাঁর পত্নীতলায় আত্রাই নদীর পশ্চিম পাড়ে কৃষ্ণচূঁড়া চত্ত্বর নামে বিশেষ স্থান বা অঞ্চল তৈরির লক্ষ্যে বেশ কিছু কৃষ্ণচূঁড়ার গাছ লাগনো হয়েছে। পত্নীতলা উপজেলার নজিপুর পৌরসভার মাহমুদপুর এলাকায় ঝাও বনের দক্ষিণপাশকে "কৃষ্ণচূঁড়া" চত্বর হিসেবে ঘোষণা করা হয়। বৃক্ষরোপন কার্যক্রমে মহাদেবপুর উপজেলার ০৫ নং রাইগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রাইগাঁ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আরিফুর রহমান সরদার এর নেতৃত্বে ফরেস্ট অফিসার সহ পত্নীতলা উপজেলার নজিপুর বাসস্ট্যান্ড বণিক কমিটির সেক্রেটারি ও জনপ্রিয় জনপ্রতিনিধি এম আর মোস্তাফা, বণিক কমিটির সহ: সভাপতি ও পিএফজি পত্নীতলার সমন্বয়কারী সাজেদুর রহমান দুলাল, দি হাঙ্গার প্রজেক্ট এর এলাকা সমন্বয়কারী আছির উদ্দীন, অবসরপাপ্ত শিক্ষক ও কবি আফাজ উদ্দিন, কবি নজরুল ইসলাম শাহ, আলহাজ্ব মাওলানা মোঃ আব্দুর রাজ্জাক, সারাফত হোসেন, সাগর, মামুন, শহিদুল, মোস্তফা, আখতার হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।
" কৃষ্ণচুঁড়া" চত্ত্বর ও কৃষ্ণচূঁড়ার গাছ লাগিয়ে বিশেষায়িত স্থান বা অঞ্চল ঘোষণায় সকলের অংশগ্রহণ একটি অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে বলে উদ্যোক্তারা মনে করেন। সেই সাথে গাছের স্থায়ীত্বশীলতা এবং যত্ন নিতে প্রাথমিকভাবে প্লাষ্টিকের স্বয়ংক্রিয় বেড়া দেয়া হয়। এছাড়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের সাংস্কৃতিক কেন্দ্রের সামনেও বৃক্ষরোপন করা হয়।