ঠাকুরগাঁওয়ে মিষ্টি কুমড়ার ক্ষেতেও সুস্বাদু মধু চাষে সাফল্য

আপলোড সময় : ০৫-০৪-২০২৬ ০৯:০৮:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৪-২০২৬ ০৯:০৮:০৩ অপরাহ্ন
রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগাঁও এলাকায় সরিষা, লিচু, কালোজিরা থেকে মৌ-বাক্স বসিয়ে মধু আহরণ করা গেলেও মিষ্টি কুমড়ার খেত থেকে মধু সংগ্রহ করে সবার দৃষ্টি কেড়েছেন মৌ খামারি মোসাদ্দেক হোসেন। তিনি মিষ্টি কুমড়ার খেতে বসানো ১০০টি মৌ-বাক্স থেকে প্রায় ১০ মণ মিষ্টি কুমড়া ফুলের মধু আশা করছেন। এ মধুর বাজারমূল্য প্রতি কেজি ৬০০-৭০০ টাকা। মিষ্টি কুমড়ার খেতে মৌ-বাক্স বসালে মৌ-কলোনিগুলোর সুরক্ষা ও বিকাশে ভূমিকা রাখে। আবহাওয়া অনুকূলে থাকলে ভালো মধুও পাওয়া যায়। কৃষকরা জানান, প্রতি বিঘা জমিতে দেড় থেকে দু’শ মণ এবং প্রতি একরে ছয়শ মণ মিষ্টি কুমড়া পাওয়া যায়। মিষ্টি কুমড়ার চাষের সঙ্গে মিষ্টি কুমড়ার মধু উৎপাদন জনপ্রিয় হচ্ছে। মিষ্টি কুমড়া চাষিরা ফুলের পরাগায়নের জন্য মিষ্টি কুমড়ার খেতে মৌ-বাক্স ভাড়া নিচ্ছেন। মৌ খামারগুলো বাণিজ্যিকভাবে মধু উৎপাদনে কাজ করছে মিষ্টি কুমড়ার খেতগুলোতে। দিনাজপুরের মৌ খামারি আব্দুল আলিম পারবতিপুর থানা।তিনি জানান, মিষ্টি কুমড়ার মধু একটি সুস্বাদু, পুষ্টিকর ও সুঘ্রাণযুক্ত মধু। বাজারে এটির ভালো চাহিদা তৈরি করছে। মিষ্টি কুমড়ার চাষ বাড়ায় সাম্প্রতিক বছরগুলোতে দিনাজপুর কৃষি অঞ্চলে মৌ খামার স্থাপনের হারও বাড়ছে। রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতা ০১৭৪০৮৬১০৮০

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com