ঠাকুরগাঁওয়ে চিনিকল শ্রমিকদের ৩ দফা দাবিতে ফটক সভা ও বিক্ষোভ মিছিল

আপলোড সময় : ০৫-০৪-২০২৬ ০৯:২০:৩৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৪-২০২৬ ০৯:২০:৩৩ অপরাহ্ন
রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতা ॥ দক্ষ জনবল তৈরীর স্বার্থে মৌসুমী জনবল থেকে যোগ্যতার ভিত্তিতে পূর্বের ন্যায় অভ্যন্তরীনভাবে স্থায়ী পদে সমন্বয় করা, পদোন্নতি দিয়ে দক্ষ জনবল তৈরী করা এবং মজুরী কমিশনের শ্রমিকদেরও অবিলম্ববে বিশেষ সুবিধার ১৫% (পনের শতাংশ) টাকা প্রদানের দাবিতে ঠাকুরগাঁও সুগার মিলে ফটক সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ঠাকুরগাঁও সুগার শিলস্ শ্রমিক কর্মচারী ইউনিয়ন এর আয়োজনে রোববার দুপুরে মিলগেট চত্তরে এ ফটক সভাটি অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শ্রমিকরা। ঘন্টাব্যাপি অনুষ্ঠিত ফটক সভায় সভাপতিত্ব করেন ঠাকুরগাও সুগার মিলস শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি, বাংলাদেশ চিনি শিল্প কর্পোরেশন শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি আব্দুল কুদ্দুস। এসময় বক্তব্য দেন ঠাকুরগাও সুগার মিলস শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ খান রতন, সহ সাধারন সম্পাদক রুহুল আমিন প্রমুখ। বক্তারা বলেন, চিনি শিল্পকে বাচিয়ে রাখতে হলে শ্রমিকদের সুরক্ষা প্রয়োজন্। তাই আগামী ১০ দিনের মধ্যে এ ৩ দফা দাবী মানা না হলে বৃহত্তর আন্দোলনের দিকে যাবেন তারা। রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতা ০১৭৪০৮৬১০৮০

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com