মেহেরপুরে নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মত বিনিময় সভা

আপলোড সময় : ০৬-০৪-২০২৬ ০৮:০২:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-০৪-২০২৬ ০৮:০২:০৭ অপরাহ্ন
এস কে সামিউল ইসলাম, মেহেরপুর প্রতিনিধি মেহেরপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হলেও জ্বালানি তেলের সংকট ও বিতরণ ব্যবস্থার অব্যবস্থাপনা বিষয়টি বিশেষভাবে প্রাধান্য পায়। সোমবার (৬ এপ্রিল) বিকেল সাড়ে ৩টা থেকে দেড় ঘন্টা ব্যাপী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মেহেরপুরের নবনিযুক্ত জেলা প্রশাসক শিল্পী রানী রায়। সভায় সাংবাদিকরা জেলায় জ্বালানি তেলের সরবরাহ ও বিতরণে অনিয়ম এবং দুর্বল ব্যবস্থাপনার কারণে কিভাবে জনভোগান্তি বাড়ছে সেটা তুলে ধরেন। এ ছাড়া শিক্ষা খাতে অরাজকতা, কোচিং ও প্রাইভেট বাণিজ্যের বিস্তার এবং কিছু শিক্ষকের অনলাইন জুয়ার মতো অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার বিষয়েও উদ্বেগ তুলে ধরা হয়। মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম সঞ্চালনা করেন। এতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদসহ মেহেরপুর জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন। সভার সমাপনী বক্তব্যে জেলা প্রশাসক শিল্পী রানী রায় জেলার সার্বিক উন্নয়ন ও সমস্যার সমাধানে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি সাংবাদিকদের উত্থাপিত বিষয়গুলো গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন তিনি।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com