পুলিশ সুপারের তত্ত্বাবধানে নওগাঁয় ৮৫ টি মোবাইল ফোন উদ্ধারপূর্বক প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর"

আপলোড সময় : ০৮-০৪-২০২৬ ১২:০০:৫৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৮-০৪-২০২৬ ১২:০০:৫৬ পূর্বাহ্ন
""" নওগাঁ থেকে (ভ্রাম্যমান প্রতিনিধি) মোঃ আকতার হোসেন। নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের এর প্রত্যক্ষ নির্দেশনা এবং তত্ত্বাবধানে গত ১ মাসে নওগাঁ জেলা পুলিশ কর্তৃক বিশেষ করে আইসিটি শাখা, ক্রাইম শাখা এবং জেলা গোয়েন্দা শাখার মাধ্যমে ৮৫ টি মিসিং মোবাইল ফোন উদ্ধার এবং প্রকৃত মালিকদের নিকট আজ ৭ এপ্রিল বিকেলে হস্তান্তর করা হয়। এই উপলক্ষে আজ বিকেলে পুলিশ সুপার কার্যালয় নওগাঁয় এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শতাধিক নারী-পুরুষ বৃদ্ধ এবং ছাত্র উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে পুলিশ সুপার হারানো ৮৫ টি মোবাইল ফোন যাচাই করে প্রকৃত মালিকদের হাতে তুলে দেন। অনুষ্ঠানে হারানো মোবাইল মালিকেরা পুনরায় তাদের হাতে ফিরে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে যান। হারানো মোবাইলের মালিকগণ জেলা পুলিশের এই জনহিতকর কাজের জন্য পুলিশ সুপার সহ সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। পরিশেষে পুলিশ সুপার বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির এই যুগে মোবাইল মানুষের অত্যন্ত প্রয়োজনীয় ও মূল্যবান একটি বস্তু। বলা যায় মোবাইল মানুষের জীবনসঙ্গী। জেলা পুলিশের অক্লান্ত প্রচেষ্টায় বিভিন্নভাবে মিসিং হয়ে যাওয়া মোবাইল গুলো প্রকৃত মালিকদের কাছে ফেরত দিতে পারায় জেলা পুলিশ অত্যন্ত আনন্দিত এবং সম্মানিত বোধ করছে। ভবিষ্যতে নওগাঁ জেলা পুলিশ হারানো মোবাইল উদ্ধারে তৎপরতা আরো বৃদ্ধি করবেন বলে জানিয়েছেন।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com