ধনবাড়ী থেকে বিদায় নিলেন সহকারী কমিশনার(ভূমি) সায়েম ইমরান...

আপলোড সময় : ০৮-০৪-২০২৬ ০৪:০৩:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৪-২০২৬ ০৪:০৩:০৭ অপরাহ্ন


মোঃ জাকির খান টাঙ্গাইল 

:মুগ্ধতা ছড়িয়ে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন ধনবাড়ীতে উপজেলা সহকারী কমিশার ভূমি সায়েম ইমরান গত ২০২৪ ইং সালের ১৭ নভেম্বরে ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার ভূমি হিসেবে হিসেবে দায়িত্ব নেন। দ্বায়িত্ব গ্রহণের পর থেকে তিনি উপজেলার সুবিধা বঞ্চিত ও তৃণমূল মানুষের কল্যাণে কাজ শুরু করেন।
আজ মঙ্গলবার (৭এপ্রিল) বিকেলে বদলি জনিত বিদায় বেলাতে ধনবাড়ী প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনার আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ধনবাড়ী প্রেসক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলাম স্বপন, সাধারণ সম্পাদক এনটিভি’র সাংবাদিক মোঃ হাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাহেদুল হাসান, "সিনিয়র সহ-সভাপতি সৈয়দ সাজন আহমেদ রাজু", দপ্তর সম্পাদক মানবজমিন পত্রিকার সাংবাদিক মোঃ হাবিবুর রহমান, কার্যনির্বাহী সদস্য মুভি বাংলা টেলিভিশনের সাংবাদিক মোঃ পলাশ ইসলাম, এনটিভি’র ক্যামেরা পার্সন সোহোগ হোসেন, লিখন হোসেন ও  কবীর হোসেন প্রমূখ।
বিদায় কালে তিনি ধনবাড়ী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে বিদায়ী শুভেচ্ছা বিনিময় করেন। উপজেলা নির্বাহী অফিসার মিজ্ নূরজাহান আক্তার সাথীর কাছে তার সকল দায়িত্ব বুঝিয়ে দেন।
ধনবাডী উপজেলা সহকারী কমিশার ভূমি সায়েম ইমরান বক্তব্যের এক পর্যায়ে তিনি আবেগ-আপ্লুত হয়ে বলেন, আমি অন্যান্য জায়গায় চাকরি করেছি কিন্তু ধনবাড়ীর প্রেসক্লাবের সংবাদকর্মীদের মত এত আন্তরিক এবং মানবিক সাংবাদিক আমি কখনো কোথাও পাইনি তিনি ধনবাড়ী সাংবাদিকদের সাফল্য কামনা করেন এবং সকল সংবাদ কর্মীদের কাছে দোয়া কামনা করেন।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com