ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে বাংলাদেশ স্কাউট দিবস পালিত

আপলোড সময় : ০৮-০৪-২০২৬ ০৯:০৪:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৪-২০২৬ ০৯:০৪:৩৪ অপরাহ্ন
রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ “নতুন দিনের অঙ্গীকার স্কাউট হোক সবার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ স্কাউট দিবস পালিত হয়। বুধবার জেলা প্রশাসকের কার্যালয় হতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বাংলাদেশ স্কাউট ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে পরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বক্তব্য দেন, প্রধান অতিথি নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, বাংলাদেশ স্কাউট ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, কাব লিডার মোঃ সুরাইয়া বেগম, আঞ্চলিক উপ-কমিশনার বাংলাদেশ স্কাউট দিনাজপুর অঞ্চল আঞ্জুমান আরা বেবি প্রমুখ। এ সময় সহ স্কাউট এর বিভিন্ন সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন তরুণদের নিয়মানুবর্তিতা, শৃঙ্খলা, নীতি-নৈতিকতা ও দেশপ্রেম শেখানোই স্কাউটের অন্যতম লক্ষ্য। রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতা ০১৭৪০৮৬১০৮০

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com