ঠাকুরগাঁওয়ে মহানাম যজ্ঞ যোগ্য তিন দিন ব্যাপী ২৪ প্রহর অনুষ্ঠান শুরু আজ

আপলোড সময় : ০৯-০৪-২০২৬ ০৯:২৫:১১ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৪-২০২৬ ০৯:২৫:১১ অপরাহ্ন
রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগাঁওয়ে মহানাম যজ্ঞ যোগ্য তিন দিন ব্যাপী ২৪ প্রহর অনুষ্ঠান শুরু আজ ( ৯এপ্রিল) বৃহস্পতিবার গড়েয়া বাজার ফুটবল খেলার মাঠে এক বিশাল প্রাঙ্গনে আজ থেকে শুরু হয়েছে ২৪ পহর ব্যাপী মহানাম অনুষ্ঠান দীর্ঘ ঐতিহাসিক এই আয়োজনটি এবছর ২৬ তম অধিবেশন পার করতেছে এই উৎসবকে ঘিরে পুরো বাজার এলাকায় এখন উৎসবের আমেজ বিরাজ করেছে বাজার "গড়েয়া বাজার ফুটবল খেলার মাঠের এই সুবিশাল প্যান্ডেলে সকাল থেকেই ঠাকুরগাঁওয়ের বিভিন্ন উপজেলাসহ দূর-দূরান্ত থেকে আসা ভক্তদের ঢল নেমেছে। ২৬তম এই অধিবেশনকে সফল করতে কয়েকদিন আগে থেকেই চলছিল ব্যাপক প্রস্তুতি। বর্ণিল আলোকসজ্জা আর সুসজ্জিত প্যান্ডেল নজর কাড়ছে আগত দর্শনার্থীদের। ২৪ প্রহর ব্যাপী চলা এই মহানাম যজ্ঞে অংশ নিচ্ছেন দেশের নামকরা বিভিন্ন কীর্তনীয়া দল। শুধু ধর্মীয় অনুষ্ঠানই নয়, এই আয়োজনকে কেন্দ্র করে স্থানীয়দের মাঝে এক মিলনমেলার সৃষ্টি হয়েছে। কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, বিশাল এই জনসমাগম সামাল দিতে এবং ভক্তদের জন্য মহাপ্রসাদ বিতরণ ও নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছেন কয়েকশ স্বেচ্ছাসেবক। রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতা ০১৭৪০৮৬১০৮০

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com