ব্রেকিং নিউজ | টাঙ্গাইল
**
টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের ভূঞাপুরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের বজ্রগতির অভিযানে থমকে গেছে দীর্ঘদিনের অপকর্ম।
বসতভিটা ও কৃষি জমি রক্ষায় স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে পরিচালিত এ অভিযানে একটি ভেকু (খননযন্ত্র) জব্দ করা হয়েছে এবং দায়ীদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিশ্বস্ত সূত্রে জানা যায়, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে পৈতৃক জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করে আসছিল। বিষয়টি সামনে আসার পর
লায়ন আবদুল কাদের জিলানী
চেয়ারম্যান, বাংলাদেশ শ্রমজীবী পার্টি ও ভারপ্রাপ্ত সভাপতি, ঢাকা প্রেস ক্লাব-এর সক্রিয় সহযোগিতায় প্রশাসনের উচ্চপর্যায়ে দ্রুত পৌঁছে যায় অভিযোগ।
এরপরই টাঙ্গাইল জেলা প্রশাসকের নির্দেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে ছুটে যান এবং তাৎক্ষণিক অভিযান পরিচালনা করেন। অভিযানের মুখে পড়ে জব্দ করা হয় ভেকু, আরোপ করা হয় জরিমানা—যা এলাকাজুড়ে সৃষ্টি করেছে ব্যাপক আলোড়ন।
অভিযানের খবর পেয়ে ভাটার মালিক ও সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের সদস্যরা মুহূর্তেই এলাকা ত্যাগ করে পালিয়ে যায় বলে জানা গেছে।
জনমনে স্বস্তি, প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা
এই দ্রুত ও দৃঢ় পদক্ষেপে এলাকাবাসীর মাঝে ফিরে এসেছে স্বস্তি। তারা মনে করছেন, প্রশাসনের এই কঠোর অবস্থান অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে একটি শক্ত বার্তা হিসেবে কাজ করবে।
এ বিষয়ে
লায়ন আবদুল কাদের জিলানী
এবং টাঙ্গাইল জেলা প্রশাসনসহ উপজেলা প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয়দের দাবি:
এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত রাখলে অবৈধ মাটি কাটা ও দখলবাজি সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব হবে।