৩১, ৩৩, ৩৪ নং ওয়ার্ডের সাথে ১ম টাউনহল সভা করলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ঢাকা | ১১ এপ্রিল, ২০২৬

আপলোড সময় : ১১-০৪-২০২৬ ০৩:০৯:৩৮ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৪-২০২৬ ০৩:০৯:৩৮ অপরাহ্ন
৩১, ৩৩, ৩৪ নং ওয়ার্ডের সাথে ১ম টাউনহল সভা করলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

ঢাকা | ১১ এপ্রিল, ২০২৬

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ও ঢাকা ১৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ববি হাজ্জাজ আজ বাংলাদেশের ইতিহাসে ১ম বারের মত টাউন হল সভা আয়োজন করেন। উক্ত সভায় ৩১, ৩৩, ৩৪ নং ওয়ার্ডের বাসিন্দাদের নিয়ে একটি উন্মুক্ত টাউন হল সভার আয়োজন করেন এবং নাগরিকদের সকল ধরনের সমস্যার কথা শোনেন ও সাথে সাথে উপস্থিত সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ডিএনসিসি, ডিএমপি, তিতাস, ওয়াসা, ফায়ার সার্ভিস, ডিপিডিসি-এর প্রতিনিধিদের সমস্যা সমাধানের কার্যকর পদক্ষেপ গ্রহন করার জন্য নির্দেশ প্রদান করেন।
সভার শুরুতে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, "মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সঠিক ও সত্যিকার গনতন্ত্রের যে স্বপ্ন আমাদের দেখিয়েছিলেন, তা আমরা এই দেশের মাটিতে প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। সঠিক গনতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা এলাকাবাসীকে নিয়ে টাউন হল সভা প্রতিমাসে চালু রাখব"

উক্ত সভায় ৩১,৩৩ ও ৩৪ নং ওয়ার্ডের বাসিন্দারা উপস্থিত ছিলেন। তাঁরা প্রতিমন্ত্রীর এই উদ্যোগের প্রশংসা করেন এবং এলাকার বিভিন্ন সেবার মানোন্নয়ন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য জন্য সুন্দর পরিবেশ সৃষ্টিতে সকলে মিলে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com