এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় ত্রাণমন্ত্রী, এভারকেয়ারে ভর্তি
হঠাৎ অসুস্থ লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিবকে (দুলু) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে আজ শনিবার বিমানযোগে নীলফামারীর সৈয়দপুরে আসার পর অসুস্থ হয়ে পড়েন ত্রাণমন্ত্রী। এরপর তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় নেওয়া হয়।
ত্রাণমন্ত্রী আসাদুল হাবিবের ব্যক্তিগত কর্মকর্তা ও পারিবারিক সূত্রে এসব তথ্য জানা গেছে।
পারিবারিক সূত্র জানায়, ত্রাণমন্ত্রী আজ শনিবার বিমানযোগে সৈয়দপুরে আসেন। এরপর সড়কপথে তাঁর লালমনিরহাটের নির্বাচনী এলাকায় পূর্বনির্ধারিত কর্মসূচিতে যাওয়ার কথা ছিল। তবে বিমানবন্দরে নেতা-কর্মীদের সঙ্গে কথা বলার সময় হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাঁকে সৈয়দপুর সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসা দেন। দুপুর ১২টা ১০ মিনিটের ফ্লাইটে তাঁকে ঢাকায় পাঠানোর উদ্যোগ নেওয়া হলেও শারীরিক অবস্থার কারণে সম্ভব হয়নি। পরিস্থিতি বিবেচনায় তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত হয়।
বেলা ৩টা ৪৫ মিনিটে ত্রাণমন্ত্রীকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স সৈয়দপুর থেকে রাজধানীর উদ্দেশে যাত্রা করে। বিকেল ৪টা ৪৫ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকা সিএমএইচে অবতরণ করে। এরপর সেখান থেকে তাঁকে অ্যাম্বুলেন্সযোগে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে ত্রাণমন্ত্রীর শারীরিক পরীক্ষা–নিরীক্ষা চলছে।