মোঃ লিখন ইসলাম (নীলফামারী প্রতিনিধি)
ডিমলা উপজেলার ব্যস্ত বাজার বাবুর হাট, ডিমলা নিজপাড়া বাজার ও নাউতারা বাজারে স্থানীয় জনগণের মাঝে লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি গণভোটের মাধ্যমে জনগণের দেওয়া রায় দ্রুত বাস্তবায়নের জোর দাবি জানান।
লিফলেট বিতরণকালে এমপি বলেন, “জনগণের ভোট ও রায়ই সর্বোচ্চ। গণভোটের ফলাফল যথাযথভাবে বাস্তবায়ন করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব।
আমি আমার নির্বাচনী এলাকার জনগণের পাশে থেকে এই দাবি বাস্তবায়নে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব।”
এ সময় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনেকেই লিফলেট গ্রহণ করে এমপির এই উদ্যোগকে স্বাগত জানান এবং গণভোটের রায় বাস্তবায়নে তাদের সমর্থন ব্যক্ত করেন।