​মির্জা আব্বাস অনেকটা সুস্থতার পথে: স্বাস্থ্যমন্ত্রী

আপলোড সময় : ১২-০৪-২০২৬ ০১:১৬:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৪-২০২৬ ০১:১৬:১৮ অপরাহ্ন



সিঙ্গাপুরে চিকিৎসাধীন বিএনপির সংসদ সদস্য মির্জা আব্বাস অনেকটা সুস্থতার পথে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।

রোববার (১২ এপ্রিল) ঢাকা দক্ষিণ সিটি করোপারেশনে হামের টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি এ কথা জানান।


স্বাস্থ্যমন্ত্রী বলেন, আলহামদুলিল্লাহ, সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাস অনেকটা সুস্থতার পথে। তিনি যেন সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরে আসতে পারেন সেজন্য সবার কাছে দোয়া প্রার্থনা করছি।


গত ১১ মার্চ ইফতারের সময় রাজধানীর শাহজাহানপুরের নিজ বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। পরে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দেশের শীর্ষ নিউরো বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।


পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।


সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com