​খুলনায় তাঁতি দল নেতাকে কুপিয়ে হত্যা করল দুর্বৃত্তরা

আপলোড সময় : ১২-০৪-২০২৬ ০১:২৩:৩৭ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৪-২০২৬ ০১:২৩:৩৭ অপরাহ্ন



খুলনায় সোনামিয়া (৩৮) নামের এক তাঁতি দল নেতাকে কুপিয়ে অত্যন্ত নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১১ এপ্রিল) দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে মহানগরীর খালিশপুর থানার নয়াবাটি এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত সোনামিয়া নয়াবাটি এলাকার জব্বার সরদারের ছেলে। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দলের খালিশপুর থানার ১০ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। খালিশপুর থানার ডিউটি অফিসার ইউসুফ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাতে সোনামিয়া তার নিজ দোকানে অবস্থান করছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে করে তিন জন দুর্বৃত্ত এসে সরাসরি দোকানের ভেতরে ঢুকে পড়ে। হামলাকারীদের মধ্যে দুই জন মাস্ক পরা এবং এক জন হেলমেট পরিহিত ছিলেন। তারা দোকানে ঢুকেই ধারালো অস্ত্র দিয়ে সোনিয়াকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করতে থাকে। প্রাণ বাঁচাতে তিনি দৌড়ে পাশের একটি বাসায় আশ্রয় নিলেওনিলেও,


পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে খালিশপুর ক্লিনিকে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে দ্রুত খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করায় তাদের তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ বর্তমানে হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com