ধনবাড়ীর কেরামজানী পশ্চিমপাড়া থেকে ৫০ পিস ই*য়া*-বা ও নগদ টাকা উদ্ধারসহ স্বামী স্ত্রী গ্রেফতার" .

আপলোড সময় : ১২-০৪-২০২৬ ০৬:১১:৪০ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৪-২০২৬ ০৬:১১:৪০ অপরাহ্ন



সৈয়দ সাজন আহমেদ রাজু:

টাঙ্গাইল জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মুহম্মদ শামসুল আলম সরকার মহোদয়ের নির্দেশনায় ও মধুপুর সার্কেল এর সহকারী পুলিশ সুপার জনাব মোঃ আরিফুল ইসলাম স্যারের তত্ত্বাবধানে এবং জনাব, নূরুস সালাম সিদ্দিক, অফিসার ইনচার্জ, ধনবাড়ী থানা এর সার্বিক দিক নির্দেশনায় এসআই (নিরস্ত্র)/মোঃ জসিম উদ্দিন এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় চেকপোস্ট-১৩ ডিউটি করা হয়।

উক্ত চেকপোস্ট-১৩ পরিচালনাকালে ইং ১১/০৪/২০২৬ তারিখ রাত ২৩:৩০ ঘটিকার সময় ধনবাড়ী থানাধীন কেরামজানি পশ্চিমপাড়া এলাকা হতে ধৃত আসামী ০১। মোঃ তারু মিয়া (৫০), পিতা-মৃত ছাবেদ আলী, ২।

মোছাঃ জোসনা বেগম(৪০), স্বামী-মোঃ তারু মিয়া, উভয় সাং-কেরামজানি পশ্চিমপাড়া, থানা-ধনবাড়ী, জেলা- টাঙ্গাইলদ্বয়কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের হেফাজত হতে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ ১৬,৬০০/- টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ১৫,০০০/- (পনেরো হাজার) টাকা।

উল্লেখিত ঘটনায় গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে ধনবাড়ী থানার মামলা নং-০৪, তারিখ-১২ এপ্রিল ২০২৬; ধারা-৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা রুজু করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com