গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মেহেরপুরে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ।

আপলোড সময় : ১২-০৪-২০২৬ ১০:৩০:৫৮ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৪-২০২৬ ১০:৩০:৫৮ অপরাহ্ন
এস কে সামিউল ইসলাম, মেহেরপুর প্রতিনিধি গণভোটের রায় কার্যকর ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবিতে মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১১ দলীয় জোটের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে জামায়াতে ইসলামীসহ জোটভুক্ত বিভিন্ন দলের নেতাকর্মীরা অংশ নেন। আজ শনিবার (১২ এপ্রিল) বিকেল পাঁচটার দিকে মেহেরপুর জেলা মডেল মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডা. শামসুদ্দোহা পার্কে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইকবাল হুসাইন। এতে উপস্থিত ছিলেন সদর উপজেলা আমীর মাওলানা সোহেল রানা, মুজিবনগর উপজেলা আমীর মাওলানা খান জাহান আলী, গাংনী উপজেলা আমীর ডাক্তার রবিউল ইসলাম, খিলাফত মজলিসের জেলা সেক্রেটারি আব্দুল গাফফার, মেহেরপুর পৌর আমীর সোহেল রানা ডলার, গাংনী পৌর আমীর মাওলানা জাহাঙ্গীর আলম, মেহেরপুর ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আব্দুস সালাম, সদর উপজেলা এনসিপি যুগ্ম সম্পাদক আরিফ খান, সেক্রেটারি মাস্টার জাব্বারুল ইসলাম, মুজিবনগর উপজেলা সেক্রেটারি মোহাম্মদ খাইরুল বাশারসহ ১১ দলীয় জোটের অন্যান্য নেতাকর্মী। সমাবেশে বক্তারা বলেন, গণভোটের রায় জনগণের সর্বোচ্চ রায়। এটি অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। জুলাই জাতীয় সনদের মাধ্যমে গণতান্ত্রিক সংস্কারের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা দ্রুত কার্যকর না করলে জনগণের আকাঙ্ক্ষা পূরণ হবে না। তাঁরা সরকারের প্রতি আহ্বান জানান, গড়িমসি না করে জনরায় অনুযায়ী সংবিধান সংস্কারসহ সনদের সকল দাবি বাস্তবায়ন করার জন্য। এ ধরনের কর্মসূচি দেশের বিভিন্ন জেলায় চলমান রয়েছে। ১১ দলীয় জোটের নেতারা জানান, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com