​হরমুজ প্রণালি থেকে মার্কিন ডেস্ট্রয়ারের ‘পিছু হটার’ ভিডিও প্রকাশ করল আইআরজিসি আইআরজিসির একটি নৌযান

আপলোড সময় : ১৩-০৪-২০২৬ ০২:২৮:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৪-২০২৬ ০২:২৮:৩৬ অপরাহ্ন
হরমুজ প্রণালি থেকে মার্কিন ডেস্ট্রয়ারের ‘পিছু হটার’ ভিডিও প্রকাশ করল আইআরজিসি
আইআরজিসির একটি নৌযান
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে হরমুজ প্রণালির পূর্ব অংশে আইআরজিসির নৌবাহিনীর সতর্কবার্তার পর মার্কিন ডেস্ট্রয়ারগুলোর পিছু হটার দৃশ্য দেখানো হয়।
রোববার এক বিবৃতিতে আইআরজিসি সতর্ক করে বলে, হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করা যেকোনো সামরিক জাহাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বিবৃতিতে আরও বলা হয়, নির্দিষ্ট শর্তসাপেক্ষে শুধু বেসামরিক জাহাজগুলোই এই প্রণালি দিয়ে চলাচলের অনুমতি পাবে।
মার্কিন জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে বলে বিভিন্ন গণমাধ্যমে আসা প্রতিবেদন নাকচ করেছে ইরান।
এর আগে ইরানের সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) এ–সংক্রান্ত দাবি স্পষ্টভাবে নাকচ করে। সেন্টকম বলেছিল, মার্কিন জাহাজ হরমুজ প্রণালিতে প্রবেশ করেছে। সেখানে অভিযান চালানো হয়েছে।
 

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com