মেহেরপুরে একুশে টিভির ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আপলোড সময় : ১৩-০৪-২০২৬ ০৯:০০:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৪-২০২৬ ০৯:০০:২৬ অপরাহ্ন
এস কে সামিউল ইসলাম, মেহেরপুর প্রতিনিধি নানা আয়োজনের মধ্য দিয়ে মেহেরপুরে একুশে টিভির ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে আজ সোমবার বিকেলে মেহেরপুর প্রেস ক্লাব থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহর প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে প্রেস ক্লাব মিলনায়তনে একুশে টিভির প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনে অংশগ্রহণকারীদের একুশে টিভির পক্ষ থেকে পিঠাপুলি, দই, চিড়া ও মিষ্টি পরিবেশন করা হয়। মেহেরপুর প্রেস ক্লাবের আহ্বায়ক রুহুল কুদ্দুস টিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খাইরুল ইসলাম, জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মাসুদসহ প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক ও সুধীজনরা। প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে সরকারি-বেসরকারি অফিসের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com