এস কে সামিউল ইসলাম, মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি আনন্দঘন র্যালি বের করা হয়।
র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ডাক্তার শহীদ শামসুজ্জোহা পার্ক প্রাঙ্গণে এসে শেষ হয়। র্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের শিক্ষক-শিক্ষার্থী, সুধীজনসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
পরে ডাক্তার শহীদ শামসুজ্জোহা পার্কে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা সংগীত, নৃত্য ও আবৃত্তির মাধ্যমে বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরেন।
এ সময় জেলা প্রশাসক বলেন, বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। এ উৎসবের মাধ্যমে জাতি তার নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে।