ডিমলায় পেট্রোল নিয়ে দ্বন্দ্ব, বৈদ্যুতিক শক দিয়ে চালককে নির্যাতন করলেন ছাত্রদল নেতা

আপলোড সময় : ১৪-০৪-২০২৬ ০৯:১৩:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৪-২০২৬ ০৯:১৩:৫২ অপরাহ্ন
মোঃ লিখন ইসলাম (নীলফামারী প্রতিনিধি) ডিমলা উপজেলায় পাম্পে পেট্রোল নেওয়াকে কেন্দ্র করে ছাত্রদল নেতা ও মাইক্রোবাস ড্রাইভার এর মধ্যে দ্বন্দ্ব হয়, সেই দ্বন্দ্বকে কেন্দ্র করে মাইক্রোবাস ড্রাইভারকে ছাত্রদল নেতা রাসেল কর্তৃক ইলেকট্রিক ডিভাইস দিয়ে বৈদ্যুতিক শক দেওয়ার অভিযোগ উঠেছে। উক্ত ঘটনাকে প্রতিবাদে বিকেলে ডিমলা উপজেলার প্রধান সড়ক ড্রাইভাররা তাদের মাইক্রোবাস দিয়ে অবরোধ করে রাখেন। এবং তার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ করেন। সমাবেশ বক্তব্য রাখেন ২ জন নির্যাতিত মাইক্রো ড্রাইভার। তাদের মধ্যে এক নির্যাতিত ড্রাইভার নিজেকে বিএনপির কর্মী দাবি করে বলেন, রাসেল ছাত্রদলের নেতা হওয়ায় আমি তাকে বলি "ভাই আমি ঐখানে ছিলাম না " এই কথা বলায় সে আমাকে শকগান( বিদ্যুতায়িত করার ইলেকট্রিক ডিভাইস) দিয়ে শক দেয় এবং তার সাথে থাকা আরো কয়েকজন এলোপাতাড়ি ভাবে ডাং মার করে। শান্ত নামে আর একজন ভুক্তভোগী বলেন রাসেল ছাত্রদলের নেতা সে তার দলবল নিয়ে আমাকে লাঞ্ছিত করে এর সুষ্ঠ বিচার চাই। উক্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর ডিমলা উপজেলা সভাপতি অধ্যাপক মাওলানা জাহিদুল ইসলাম আরো কথা বলেন যুবদল নেতা আশিক উল ইসলাম লেমন ও বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। সেখানে বক্তারা ঘটনার সুষ্ঠ বিচারের আশ্বাস প্রদান করেন এবং ভবিষ্যতে যেন এরকম ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সে বিষয়েও আশ্বাস প্রদান করেন।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com