আন্তর্জাতিক প্রদর্শনী ১৯তম ঢাকা অটো সিরিজ অব এক্সিবিশন্স ২০২৬

​সেমস-গ্লোবালের আয়োজনে ২৩ এপ্রিল আইসিসিবিতে শুরু হচ্ছে তিন দিনব্যাপী

আপলোড সময় : ১৫-০৪-২০২৬ ০১:২৪:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৪-২০২৬ ০১:২৪:২৬ অপরাহ্ন


বিগত ১৮ বছরের ধারাবাহিকতায় কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস-গ্লোবাল ইউএসএ) এর আয়োজন আগামী ২৩-২৫ এপ্রিল, প্রতিদিন সকাল ১০,থেকে সন্ধা ৭,০০ পর্যন্ত, ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি), কুড়িল, ঢাকায়, তিন দিনব্যাপী শুরু হতে যাচ্ছে, বাংলাদেশের সবচেয়ে বড় ও সুপ্রতিষ্ঠিত অটোমোটিভ বিষয় আন্তর্জাতিক প্রদর্শনী '১৯তম ঢাকা অটো সিরিজ অব এক্সিবিশন্স ২৬'। ঢাকা অটো সিরিজ অব এক্সিবিশন্স ২০২৬ এর  একই সাথে অনুষ্ঠিত হবে '১৯তম ঢাকা মোটর শো ২০২৬,১০ম ঢাকা বাইক শো ২০২৬, ৯ম ঢাকা অটো পার্টস শো ২০২৬'৮ম ঢাকা কমার্শিয়াল অটোমোটিভ শো ২০২৬' এবং' ৩য় ইলেকট্রনিক ভেইকল (ইভি) বাংলাদেশ এক্সপো ২০২৬। ২৩ এপ্রিল দুপুর ১২ ঘটিকায় প্রদর্শনীসমূহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন - সড়ক পরিবহন ও সেতু,রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী শেখ রবিউল আলম। 

১৫ এপ্রিল, বুধবার হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের মেঘনা হলে প্রদর্শনীসমূহ আয়োজন সম্পর্কিত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সেমস-গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিক এর প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন.ইসলাম। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সেমস-গ্লোবালের গ্রুে সিইও এস.এস.সারওয়ান, সেমস-গ্লোবালের নির্বাহী পরিচালক তানভীর কামরুল ইসলাম এবং সেমস-গ্লোবালের গ্রুপ ডিরেক্টর অভিষেক দাস।

ঢাকার অনুষ্ঠানে '১৯তম ঢাকা অটো সিরিজ অব এক্সিবিশন্স ২০২৬'এর এবারের আয়োজনে জাপান, ভারত, চীন, মালয়েশিয়া, জার্মানি, যুক্তরাজ্য সহ দশটি দেশের বিভিন্ন ব্র্যান্ড ৭০ টিরও বেশি কোম্পানি ২০০ টি বুট নিয়ে অংশগ্রহণ করবেন। প্রদর্শনীতে মিতসুবিশি, টয়োটা,মাসির্ডিজ বেঞ্জ, হুন্ডা,এমজি,প্রোটন, চাঙ্গান, গ্যাক মোটরস, ডংফেন প্রভৃতি ব্র্যান্ডের নতুন মডেলের গাড়ি প্রদর্শিত হবে। এছাড়া, টুহুইলার ব্র্যান্ডগুলোর মধ্যে থাকবে জিহো বাংলাদেশ, সিএফ মটো বাংলাদেশ, লংজিয়া,ভিমোটো প্রভৃতি। বাণিজ্যিক যানের মধ্যে থাকছে ফোটন,ফোরল্যান্ড প্রভৃতি। প্রদর্শনীতে আরো থাকছে আন্তর্জাতিক বিভিন্ন স্বনামধন্য ব্র্যান্ডের মোটর পার্টস এবং বৈদ্যুতিক যান তথা ইলেকট্রনিক ভেইকল -ইভি

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com