চাঁপাইনবাবগঞ্জ হাসপাতালে নেওয়ার পথেই হাম উপসর্গে দেড় বছরের শিশুর মৃত্যু

আপলোড সময় : ১৫-০৪-২০২৬ ০২:২৩:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৪-২০২৬ ০২:২৩:৫৩ অপরাহ্ন
  1. চাঁপাইনবাবগঞ্জ

হাসপাতালে নেওয়ার পথেই হাম উপসর্গে দেড় বছরের শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে হামের উপসর্গ নিয়ে লামিয়া নামের দেড় বছরের এক শিশুর মত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত ২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী যাওয়ার পথে বিশ্বরোড মোড়ে শিশুটির মৃত্যু হয়।
মৃত লামিয়া হলেন শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের বিরাহিমপুর গ্রামের মো. রনির মেয়ে।
শিশুটির চাচি জলি মোবাইল ফোনে জানান, জ্বর ও হার্মের উপসর্গ নিয়ে জেলা হাসপাতালের ইমারজেন্সিতে চিকিৎসা নিতে যান তারা। পরে ডাক্তাররা রাজশাহীতে রেফার্ড করলে অটোতে করে রাজশাহীর দিকে যাচ্ছিলেন। পথে চাঁপাইনবাবগঞ্জের বিশ্বরোড মোড় এলাকায় ভাতিজির মৃত্যু হয়। এরপরে বাড়ি চলে আসেন এবং বুধবার সকাল ৫টার দিকে দাফন সম্পূর্ণ হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আব্দুস সামাদ জানান, জ্বর-ঠান্ডা ও হার্মের উপসর্গ নিয়ে গতকাল রাতে একজন ইমারজেন্সিতে চিকিৎসা সেবা নেন। পরে তাকে হাম ওয়ার্ডে পাঠানো হয় এবং উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে রেফার্ডের সিগনিচারও দেওয়া হয়। পরবর্তীতে রাত ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক শিশুটির অবস্থা কেমন তা জানতে এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা দিতে হার্ম ওয়াডে গেলে জানতে পারে শিশুটিকে নিয়ে পরিবার অন্যত্র চলে গেছে। 

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com